লেটেস্ট নিউজ

ইডেনে বাংলাদেশের ম্যাচ বাতিলের ধাক্কা! টিকিটের টাকা ফেরতের ঘোষণা সিএবি-র – এবেলা

এবেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড অংশ নেওয়ায় ইডেন গার্ডেন্সে নির্ধারিত তিনটি ম্যাচের সূচিতে বদল এসেছে। আইসিসি বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের নাম ঘোষণা করায় কলকাতার ক্রিকেটপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিএবি জানিয়েছে, যারা বাংলাদেশের ম্যাচ দেখার জন্য ইতিমধ্যে টিকিট কিনেছেন, তারা চাইলে টাকা ফেরত নিতে পারবেন। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে স্কটল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। ইডেনে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়াও একটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *