লেটেস্ট নিউজ

ইডেনে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে কপাল পুড়বে রোহিতদের! সেমিফাইনালের সমীকরণে কারা এগিয়ে – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ১ মার্চ কলকাতার ইডন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিয়েছে। তবে খলনায়ক যদি হয় বৃষ্টি, তবে বিদায় নিতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

সেমিফাইনালের জটিল অঙ্ক

বর্তমানে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ—উভয় দলের ঝুলিতেই রয়েছে ২ পয়েন্ট। সেমিফাইনালে পৌঁছাতে হলে দুই দলের সামনেই সমীকরণ পরিষ্কার—’জিতলেই কেল্লাফতে’। জয়ী দল সরাসরি শেষ চারে জায়গা করে নেবে। তবে বিপত্তি বাধবে যদি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

বৃষ্টিতে কার লাভ কার ক্ষতি?

ম্যাচ ভেস্তে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে দুই দলের পয়েন্ট হবে ৩। আর এখানেই নেট রান-রেটের মারপ্যাঁচে পিছিয়ে পড়বে ভারত। ওয়েস্ট ইন্ডিজের নেট রান-রেট বর্তমানে +১.৭৯১, যেখানে ভারতের রান-রেট মাইনাস ০.১০০। অর্থাৎ, পয়েন্ট সমান হলেও রান-রেটের দাপটে সেমিফাইনালের টিকিট ছিনিয়ে নেবে ক্যারিবিয়ানরা।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস

ভারতীয় সমর্থকদের জন্য আশার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। ১ মার্চ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। আকাশ পরিষ্কার থাকবে এবং রোদঝলমলে আবহাওয়ায় ম্যাচ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *