ইডেনে সূর্যদের মরণ-বাঁচন লড়াই, আজ হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট পেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততেই হবে সূর্যকুমার যাদবের দলকে। কলকাতার ইডেন গার্ডেন্সে সন্ধ্যা ৭টায় শুরু হতে চলা এই ম্যাচটি কার্যত ভারতের জন্য ‘কোয়ার্টার ফাইনাল’ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে এই ‘ডু-অর-ডাই’ ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই টিম ইন্ডিয়ার সামনে। সহকারী কোচ রায়ান টেন দুশখাতের মতে, প্রবল চাপের মুখে ভেঙে না পড়ে নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া ভারতীয় ব্রিগেড।

