ইতিহাসে প্রথমবার, ১০০ কোটি টাকার কাউন্সিলর তহবিল ফিরে যাচ্ছে সরকারের ঘরে – এবেলা

ইতিহাসে প্রথমবার, ১০০ কোটি টাকার কাউন্সিলর তহবিল ফিরে যাচ্ছে সরকারের ঘরে – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম প্রশাসনিক জটিলতায় ১৪৪টি ওয়ার্ডের উন্নয়ন ও সংস্কার খাতের ১০০ কোটি টাকারও বেশি বরাদ্দ অর্থ খরচ করা সম্ভব হচ্ছে না। বিধানসভা নির্বাচন ঘোষণা ও পরবর্তীতে মেয়রের ইস্তফায় পুরবোর্ড ভেঙে যাওয়ায় বর্তমানে কোনো কাউন্সিলর নেই। ফলে ১৬টি বরো ও মেয়র পারিষদের বৈঠক না হওয়ায় ‘কাউন্সিলর ডেভেলপমেন্ট’ ও ‘মেইনটেনেন্স’ তহবিলের অনুমোদন আটকে রয়েছে। ইঞ্জিনিয়াররা রাস্তা, জল, নিকাশি ও আলো মেরামতের ফাইল করতে পারছেন না, যার জেরে চলতি বড় প্রকল্পগুলির কাজও থমকে গিয়েছে।

নভেম্বরের শেষে পুরভোট ও ডিসেম্বরে নতুন বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করে এই অর্থ খরচের সম্ভাবনা কার্যত নেই। ফলস্বরূপ, সরকারি নিয়ম অনুযায়ী এই বিপুল তহবিল ট্রেজারিতেই ফিরে যাবে বলে জানিয়েছে অর্থবিভাগ। বিরোধীদের অভিযোগ, বোর্ড ভেঙে যাওয়ার কারণেই এই বিপর্যয় ঘটেছে এবং আগামীতে ওয়ার্ড পিছু বরাদ্দ কমার আশঙ্কা রয়েছে। তবে পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জানিয়েছেন, আগে থেকে অনুমোদিত বিভিন্ন ওয়ার্ডের নির্মাণ ও মেরামতের কাজগুলি যথারীতি চালু রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *