লেটেস্ট নিউজ

ইতিহাসের পাতায় কুখ্যাত খামেনেইয়ের পতন না কি স্রেফ গুজব! ট্রাম্পের চাঞ্চল্যকর দাবিতে তোলপাড় বিশ্ব – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, খামেনেই নিহত হয়েছেন এবং এর ফলে ইতিহাসের এক ‘সবচেয়ে খারাপ’ ও কুখ্যাত অধ্যায়ের অবসান ঘটল। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, খামেনেইয়ের বাহিনীর হাতে যাঁরা প্রাণ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন, এই মৃত্যুর মাধ্যমে তাঁদের প্রতি সঠিক বিচার করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, একটি বিশেষ যৌথ অভিযানে গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমেই এই সাফল্য এসেছে। ট্রাম্পের এই পোস্ট মুহূর্তের মধ্যেই আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে।

তবে ডোনাল্ড ট্রাম্পের এই দাবিকে স্রেফ ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের খবর ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। খামেনেইয়ের মৃত্যু নিয়ে দুই রাষ্ট্রের বিপরীতমুখী অবস্থানের কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *