ইদের আগে কি উত্তপ্ত হতে পারে বাংলা? জুডিশিয়াল অফিসারদের বিস্ফোরক আশঙ্কায় তোলপাড় রাজ্য – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে আইনশৃঙ্খলার চরম অবনতির ইঙ্গিত! প্রধান বিচারপতির দ্বারে পৌঁছে আতঙ্কে কাঁপছেন জুডিশিয়াল অফিসাররা। বৃহস্পতিবার ডিজি এবং স্বরাষ্ট্রসচিবের উপস্থিতিতে রুদ্ধদ্বার বৈঠকে উঠে এল বিস্ফোরক তথ্য। ইদের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন এসআইআর-এর কাজে নিযুক্ত আধিকারিকরা। পরিস্থিতি বিচার করে এখনই তালিকা প্রকাশে ঘোর আপত্তি জানিয়েছেন তাঁরা। রাজ্যের বর্তমান অবস্থায় বড়সড় বিপদের আশঙ্কায় এখন রীতিমতো প্রহর গুনছে বিচার বিভাগ।

