লেটেস্ট নিউজ

ইনস্টাগ্রাম চ্যাটে বড় বদল: ৮ মে থেকে থাকছে না এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা – এবেলা

এবেলা ডেস্কঃ

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ (ডিএম) ফিচারে বড় ধরনের পরিবর্তন আনতে চলেছে মেটা। আগামী ৮ মে থেকে এই প্ল্যাটফর্মে চ্যাটের ক্ষেত্রে আর ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধা পাওয়া যাবে না। সংস্থার সাপোর্ট পেজের সাম্প্রতিক আপডেট অনুযায়ী, নির্দিষ্ট কিছু অঞ্চলে ম্যানুয়ালি এই নিরাপত্তা স্তর ব্যবহারের যে সুযোগ ছিল, তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে।

মেটা জানিয়েছে, অত্যন্ত কম সংখ্যক ব্যবহারকারী ইনস্টাগ্রামে এই এনক্রিপশন সুবিধা গ্রহণ করায় তারা এটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তবে যারা ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিয়ে অধিক সচেতন, তাদের বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, ২০১৬ সালে হোয়াটসঅ্যাপে প্রথম এই নিরাপত্তা ব্যবস্থা চালু হলেও ইনস্টাগ্রামে এটি কখনোই ডিফল্ট ফিচার হিসেবে ছিল না।

ইনস্টাগ্রামে এই পরিবর্তন এলেও মেটার অন্যান্য প্ল্যাটফর্মে নিরাপত্তার কড়াকড়ি বজায় থাকছে। হোয়াটসঅ্যাপের বর্তমান সুরক্ষা ব্যবস্থায় কোনো পরিবর্তন করা হবে না এবং মেসেঞ্জারেও এন্ড-টু-এন্ড এনক্রিপশন আপডেট করার কাজ চলছে। মূলত ব্যবহারকারীদের চাহিদার কথা মাথায় রেখেই প্রতিটি প্ল্যাটফর্মে আলাদা সুরক্ষা নীতি গ্রহণের পথে হাঁটছে জুকারবার্গের এই সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *