‘ইন্ডি’ মডেলে ছাত্র রাজনীতিতে বড় মোড়! সব বিরোধী ছাত্র সংগঠনকে একজোট করতে চিঠি দিচ্ছে এসএফআই – এবেলা

এবেলা ডেস্কঃ
নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন তীব্র করতে এবার ‘ইন্ডি’ জোটের মডেলে হাঁটল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। সমস্ত ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক ছাত্র সংগঠনগুলিকে এক ছাতার নিচে আনতে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য। একাধিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন তিনি। দ্রুত সমস্ত ছাত্র সংগঠনকে নিয়ে একটি যৌথ সভা করার উদ্যোগও নেওয়া হচ্ছে।
কমিশনের অধীনে চলা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় বহু তরুণ ও যোগ্য ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছে এসএফআই। আগামী ১০ অক্টোবর দিল্লির ছাত্র ও যুব সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন সংগঠনের কাছে আবেদন জানানো হয়েছে। সৃজন ভট্টাচার্যের মতে, দেশের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিরোধী ছাত্র-যুব শক্তিকে বৃহত্তর ঐক্যের মাধ্যমে একযোগে লড়াই চালাতে হবে।
