‘ইন্ডিয়া’ জোটেই অবিচল, তবে শর্তসাপেক্ষে ডিলিমিটেশন বিলে সমর্থনের ইঙ্গিত পওয়ার শিবিরের! – এবেলা

‘ইন্ডিয়া’ জোটেই অবিচল, তবে শর্তসাপেক্ষে ডিলিমিটেশন বিলে সমর্থনের ইঙ্গিত পওয়ার শিবিরের! – এবেলা

এবেলা ডেস্কঃ

শরদ পওয়ারের নেতৃত্বাধীন এনসিপি (এসপি) ডিলিমিটেশন বিল বা আসন পুনর্বিন্যাস বিলে সমর্থন জানাতে পারে বলে এক বড়সড় ইঙ্গিত মিলল। তবে এনডিএ-তে (NDA) যোগ দেওয়ার যাবতীয় জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন দলের সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁদের দল এখনও বিরোধী ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সঙ্গেই রয়েছে এবং দলবদল করার কোনও প্রশ্নই ওঠে না।

বুধবার এক সাংবাদিক বৈঠকে সুপ্রিয়া তাঁদের দলের অবস্থান স্পষ্ট করে জানান, কেন্দ্র সরকার যদি প্রতিটি রাজ্যের লোকসভা ও বিধানসভা আসনগুলি ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করার প্রস্তাব লিখিত আকারে দেয়, তবে তাঁদের দল সেই প্রস্তাব বিবেচনা ও আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত।

একনজরে মূল বিষয়গুলি:

  • জোট-অবস্থান: NCP(SP) ‘ইন্ডিয়া’ জোটেই থাকছে, NDA-তে যোগ দেওয়ার জল্পনা ভিত্তিহীন।
  • সমর্থনের শর্ত: কেন্দ্রকে প্রতিটি রাজ্যে লোকসভা ও বিধানসভার আসন ৫০% বাড়ানোর লিখিত প্রস্তাব দিতে হবে।
  • পরবর্তী পদক্ষেপ: শর্ত পূরণ হলে ডিলিমিটেশন বিল নিয়ে আলোচনায় বসতে রাজি পওয়ার শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *