ইরান-ইজরায়েল যুদ্ধ কি তবে বিশ্ববাজারের পকেটে টান মারবে? জানুন সোনা ও তেলের দামের ভবিষ্যৎ – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরান ও ইজরায়েলের মধ্যে বাড়তে থাকা সংঘাতের প্রভাবে উত্তাল মধ্যপ্রাচ্য। মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার পর বিশ্বজুড়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের পকেটে।
জ্বালানি তেলের দামে বড় লাফ
বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালী দিয়ে ভারতের অপরিশোধিত তেল আমদানি বাধাগ্রস্ত হতে পারে। এর ফলে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া হওয়ার আশঙ্কা রয়েছে। গত শুক্রবারই তেলের দাম ব্যারেল প্রতি ২.৭৮ শতাংশ বেড়ে ৬৭.০২ ডলারে পৌঁছেছে। সোমবার বাজার খুললে এই দাম আরও বাড়ার সম্ভাবনা প্রবল।
সোনা ও রুপোর বাজার কি চড়বে?
যুদ্ধের আবহে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনা ও রুপোর দিকে ঝুঁকছেন। ফলে পণ্য বাজারে ১০ গ্রাম সোনার দাম এবং রুপোর দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বর্তমানে সোনার দাম ১,৬১,৯৭১ টাকা এবং রুপোর দাম ২,৭৪,৩৮৯ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে।
শেয়ার বাজারে ধসের আশঙ্কা
যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সোমবার ভারতীয় শেয়ার বাজারে বড়সড় পতনের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত শুক্রবারই সেনসেক্স ৯৬১ পয়েন্ট এবং নিফটি ৩১৭ পয়েন্ট পড়ে বন্ধ হয়েছে। ইরান ও আমেরিকার আলোচনা ব্যর্থ হওয়ায় সোমবার বিনিয়োগকারীদের জন্য চরম উদ্বেগের দিন হতে পারে।

