ইরান-ইজরায়েল সংঘাতে পাকিস্তানের দালালি নিয়ে জয়শঙ্করের বিস্ফোরক মন্তব্য – এবেলা
এবেলা ডেস্কঃ
পশ্চিম এশিয়ায় চরম উত্তেজনার মাঝে মধ্যস্থতাকারী হিসেবে ইসলামাবাদের সক্রিয়তা নিয়ে ভারতের কড়া প্রতিক্রিয়া দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সর্বদলীয় বৈঠকে বিরোধীদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, ভারত কোনো ‘দালাল রাষ্ট্র’ নয় এবং আন্তর্জাতিক কূটনীতিতে ব্রোকারের ভূমিকা নেওয়া নয়াদিল্লির নীতির পরিপন্থী।
আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে পাকিস্তান যখন ১৫ দফা প্রস্তাব নিয়ে তৎপর, তখন ভারত কেন নীরব—সেই প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির। জবাবে জয়শঙ্কর বলেন, ভারত পরিস্থিতি অনুযায়ী যথাযথ প্রতিক্রিয়া জানাচ্ছে এবং প্রয়োজন ছাড়া অহেতুক হস্তক্ষেপ করবে না। অন্যদিকে তেহরান ইতিমধ্যেই পাকিস্তানের এই মধ্যস্থতার প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, আমেরিকার সঙ্গে কোনো আপসের প্রশ্নই ওঠে না। খামেনেই-র মৃত্যুর পর পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের আগুন আরও তীব্র হওয়ায় ভারতের এই দৃঢ় অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

