লেটেস্ট নিউজ

ইরান-ইজ়রায়েল সংঘাত নিয়ে ‘জীবন্ত নস্ট্রাদামুস’ অ্যাথোসের ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধ পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন ব্রাজ়িলীয় ভবিষ্যৎ-কথক অ্যাথোস সালোমে, যিনি ‘জীবন্ত নস্ট্রাদামুস’ নামে পরিচিত। অ্যাথোসের দাবি, ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যেই ইরানের বিরুদ্ধে সরাসরি বড়সড় আক্রমণ শুরু করবে ইজ়রায়েল। এই সংঘাত কেবল শুরু এবং এটি এমন এক বিধ্বংসী রূপ নিতে পারে, যা আগে কেউ দেখেনি।

নিজেকে সফল ভবিষ্যৎ-বক্তা দাবি করা এই যুবকের মতে, ইরান-ইজ়রায়েল লড়াইয়ে সাইবার আক্রমণ ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়বে। আমেরিকার মূল লক্ষ্য ইরানের জ্বালানি রপ্তানি ক্ষমতা কমিয়ে দেওয়া, যাতে চিন তেল সরবরাহ থেকে বঞ্চিত হয়। ভূ-রাজনৈতিক এই ‘দাবা খেলায়’ ইরানকে আমেরিকার প্রধান লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

অ্যাথোসের দাবি অনুযায়ী, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং বৈশ্বিক অর্থনীতির বিন্যাস বদলে দেবে। ইতিপূর্বে রানি এলিজাবেথের মৃত্যু ও কোভিড নিয়ে তাঁর করা ভবিষ্যদ্বাণী ফলেছে বলে দাবি করেন তিনি। যদিও বিশেষজ্ঞরা এই ধরনের পূর্বাভাসকে বৈজ্ঞানিক ভিত্তিহীন বলে মনে করেন, তবুও বর্তমান পরিস্থিতিতে তাঁর এই মন্তব্য আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *