ইরানকে সাহায্যের মাশুল গুনবে বিশ্ব? নজিরবিহীন অর্থনৈতিক হামলার বড় হুঁশিয়ারি ট্রাম্পের! – এবেলা

ইরানকে সাহায্যের মাশুল গুনবে বিশ্ব? নজিরবিহীন অর্থনৈতিক হামলার বড় হুঁশিয়ারি ট্রাম্পের! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব আরো স্পষ্ট করে বিশ্বমঞ্চে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরানকে কোনো প্রকার আর্থিক, বাণিজ্যিক বা লজিস্টিক সহায়তা দিলে সেই দেশকে ভয়ঙ্কর অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। ওয়াশিংটন এখন তেহরানের ওপর বিশ্বজুড়ে সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান চালানোর পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় তিনি আন্তর্জাতিক সংস্থাসমূহকে সতর্ক করে মার্কিন মিত্র দেশগুলোকে ইরানকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় শামিল হওয়ার জোর আহ্বান জানিয়েছেন।

তেহরানকে বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও তারা চুক্তিতে আবদ্ধ হতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশটির নৌবাহিনী, বিমানবাহিনী ও সামরিক কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত এবং তাদের অর্থনীতি চরম চাপের মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানকে জ্বালানি তেল সরবরাহ, নগদ অর্থ লেনদেন ও ভুয়ো কো ম্পা নির মাধ্যমে বাণিজ্যে সহায়তা করার বিষয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি ট্রাম্প পুনরায় দৃঢ়তার সাথে পুনর্ব্যক্ত করেন যে, ইরানকে কোনো অবস্থাতেই পরমাণু অস্ত্র হাসিল করতে দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *