ইরানে ক্ষমতার পালাবদল? নিখোঁজ সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে ঘিরে দানা বাঁধছে রহস্য – এবেলা
এবেলা ডেস্কঃ
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর ইরানের নয়া Supreme \titleonly লিডার হিসেবে মোজতবা খামেনেইয়ের নাম উঠে আসে। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘ চার সপ্তাহ তাঁকে একবারও প্রকাশ্যে দেখা যায়নি। গোয়েন্দা সূত্রে দাবি করা হচ্ছে, হামলায় আহত মোজতবাকে ইতিমধ্যে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং বর্তমানে ইরানের শাসনভার নিয়ন্ত্রণ করছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)।
মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মোজতবার অবস্থান শনাক্ত করতে তৎপর থাকলেও তাঁর প্রশাসনিক সক্রিয়তার কোনো প্রমাণ মেলেনি। কুয়েতি সংবাদমাধ্যম ‘আল-জারিদা’র দাবি অনুযায়ী, গুরুতর আহত মোজতবা বর্তমানে রাশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগতভাবে তাঁর চিকিৎসার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। তবে ক্রেমলিন এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে।
ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা এখন চরম পর্যায়ে। একদিকে মোসাদ ও সিআইএ-র হন্যে হয়ে মোজতবাকে খোঁজা, অন্যদিকে তেহরানের ক্ষমতার রাশ লারিজানির হাত ঘুরে রেভল্যুশনারি গার্ডের হাতে চলে যাওয়া—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে। মোজতবা কি আসলেও বেঁচে আছেন নাকি পর্দার আড়াল থেকে ইরান পরিচালিত হচ্ছে অন্য কোনো শক্তিতে, তা নিয়েই এখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে।

