ইরানে ‘ভয়ঙ্কর’ হামলার ছক! ইজরায়েলে বিশেষ বিমান পাঠাচ্ছেন ট্রাম্প? – এবেলা

ইরানে ‘ভয়ঙ্কর’ হামলার ছক! ইজরায়েলে বিশেষ বিমান পাঠাচ্ছেন ট্রাম্প? – এবেলা

এবেলা ডেস্কঃ

আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত এবার আরও ভয়াবহ রূপ নিতে চলেছে। ইরানের উপর আরও বড়সড় সামরিক অভিযান চালাতে প্রস্তুত মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রমণের ঝাঁঝ বাড়াতে এবার ইজরায়েলে অতিরিক্ত ‘এরিয়াল রিফুয়েলিং’ বা মাঝ-আকাশে জ্বালানি ভরতে সক্ষম বিমান পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন।

মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর রিপোর্ট অনুযায়ী, এই বিষয়ে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কী ছক কষছে আমেরিকা?

  • টার্গেট পারমাণবিক ঘাঁটি: আমেরিকার পরবর্তী লক্ষ্য হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র এবং পারমাণবিক ঘাঁটিগুলি। মূলত তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং ভূগর্ভস্থ ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ ধ্বংস করতেই এই বিশেষ অভিযানের ছক কষা হচ্ছে।
  • আকাশপথেই জ্বালানি: মাঝ-আকাশে জ্বালানি ভরার বিমান ইজরায়েলে মোতায়েন হলে মার্কিন ফাইটার জেটগুলি অনায়াসেই ইরানের গভীরে গিয়ে হামলা চালাতে পারবে।
  • নেতানিয়াহুর কোর্টে বল: বর্তমানে তেল আভিভ এবং দক্ষিণ ইজরায়েলের বিমানবন্দর থেকে প্রায় ৩০টি মার্কিন জ্বালানিবাহী বিমান পরিচালিত হচ্ছে। নতুন করে আরও বিমান রাখার জন্য ইজরায়েলের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চূড়ান্ত অনুমোদনের পরেই এই বিমানগুলি পৌঁছবে।

টানা ৭ দিন হামলা: ইতিমধ্যেই ইরানের উপর লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। শুক্রবার বিকেল ৩টে নাগাদ (ভারতীয় সময় শনিবার রাত ১২টা ৩০) ফের ইরানের উপর বিমান হামলা চালিয়েছে তারা। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি দুর্বল করে দিতে এই লাগাতার অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *