লেটেস্ট নিউজ

ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলার হুমকি ট্রাম্পের জবাবে কী বলল তেহরান – এবেলা

এবেলা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে। হরমুজ প্রণালী নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও ইরানের মধ্যে শুরু হয়েছে সরাসরি সংঘাত। ট্রাম্প আল্টিমেটাম দিয়েছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ জলপথ না খুললে ইরানের বড় বড় পাওয়ার প্ল্যান্টে হামলা চালানো হবে। পাল্টা জবাবে ইরান সাফ জানিয়েছে, তাদের পাওয়ার প্ল্যান্টে আঘাত করা হলে তারাও শত্রুপক্ষের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেবে।

বর্তমানে এই উত্তপ্ত পরিস্থিতির কারণে হরমুজ দিয়ে তেল ও গ্যাস বোঝাই ট্যাঙ্কার চলাচল কার্যত থমকে গেছে। বিশ্বের মোট তেলের চাহিদার প্রায় ২০ শতাংশ মেটায় এই রুট। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে, বিশেষ করে রান্নার গ্যাসের সংকটে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন, এই পথ বন্ধুভাবাপন্ন দেশগুলোর জন্য খোলা থাকলেও শত্রুদের জন্য এর দরজা বন্ধই থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *