লেটেস্ট নিউজ

ইরানের পারমাণবিক কেন্দ্রে বিধ্বংসী হামলা: ইজরায়েল ও আমেরিকাকে দায়ী করল আইআরজিসি – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের মারকাজি প্রদেশের খন্দাব পারমাণবিক গবেষণা কেন্দ্রে দুই দফায় ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েলি বাহিনী। শুক্রবারের এই হামলায় মূলত ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ ইউনিট এবং হেভি-ওয়াটার রিঅ্যাক্টরকে নিশানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খন্দাব পাওয়ার প্লান্টে অন্তত ১০ বার আঘাত হানা হয়, যার ফলে ওই এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা তেজস্ক্রিয়তা ছড়ানোর খবর মেলেনি।

পারমাণবিক অস্ত্র তৈরির ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল এই কেন্দ্রে হামলার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খন্দাব কমপ্লেক্সটি মূলত প্রাকৃতিক ইউরেনিয়াম ব্যবহার করে প্লুটোনিয়াম উপজাত তৈরি করতে সক্ষম, যা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার পরপরই ওই এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিশেষ দল কাজ শুরু করেছে বলে জানা গেছে।

এই ঘটনার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তারা এই হামলার জন্য সরাসরি ইজরায়েল ও আমেরিকাকে দায়ী করে প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ও ইজরায়েলি শিল্প প্রতিষ্ঠানের কর্মীদের অবিলম্বে কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। হামলার কেন্দ্রস্থল থেকে এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বসবাসকারী সাধারণ মানুষকেও নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *