লেটেস্ট নিউজ

ইরানের বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী হামলা! যুদ্ধের আগুনে কি এবার চিরতরে বন্ধ হবে হরমুজ প্রণালী – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের ইসফাহান প্রদেশে বিদ্যুৎকেন্দ্র ও গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ হামলার দাবি তুলল তেহরান। ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানে তছনছ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিকাঠামো। খোরমশহরের বিদ্যুৎকেন্দ্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী জনবসতিও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা স্থগিত রাখার দাবিকে ‘ভুয়ো’ অ্যাখ্যা দিয়ে ইরান স্পষ্ট জানিয়েছে, তেলের বাজারে প্রভাব ফেলতেই এই ষড়যন্ত্র। এই নজিরবিহীন হামলার পর মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে চরম উত্তেজনা। পাল্টা জবাবে ইরান কি এবার বিশ্ববাণিজ্যের লাইফলাইন ‘হরমুজ প্রণালী’ চিরতরে বন্ধ করে দেবে? তুঙ্গে উঠেছে সেই আশঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *