লেটেস্ট নিউজ

ইরানের শীর্ষ পদে মোজতবা খামেনেই, বাবার আসাম্মতি সত্ত্বেও দায়িত্ব গ্রহণ – এবেলা

এবেলা ডেস্কঃ

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লহ আলি খামেনেইয়ের মৃত্যুর পর তাঁর উত্তরসূরি হিসেবে পুত্র মোজতবা খামেনেইকে বেছে নেওয়া হয়েছে। তবে চাঞ্চল্যকর দাবি উঠেছে যে, আলি খামেনেই স্বয়ং তাঁর পুত্রকে এই মসনদে দেখতে চাননি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, খামেনেইয়ের উইলে স্পষ্ট উল্লেখ ছিল যেন মোজতবাকে সর্বোচ্চ নেতা করা না হয়। খামেনেই মনে করতেন, দেশ পরিচালনার জন্য মোজতবার প্রয়োজনীয় রাজনৈতিক অভিজ্ঞতা নেই।

ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরানের গবেষক খোসরো ইসফাহানি জানিয়েছেন, খামেনেইয়ের ইচ্ছা উপেক্ষা করেই মোজতবাকে এই পদে বসানো হয়েছে। প্রাথমিকভাবে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্ট’ মোজতবাকে মনোনীত করতে না চাইলেও, ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের প্রবল চাপের মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এর ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এক নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে।

এদিকে ইজরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। ২৮ ফেব্রুয়ারি আলি খামেনেইয়ের মৃত্যুর পর থেকেই নেতৃত্ব নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। যুদ্ধের আবহে খামেনেইয়ের উত্তরসূরি হিসেবে মোজতবার অভিষেক হলেও, বাবার আসাম্মতি এবং সেনার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। এই সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *