ইরানের ৪৫০ কেজি ইউরেনিয়াম কি পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে!

ইরানের ৪৫০ কেজি ইউরেনিয়াম কি পৃথিবীকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে!

মধ্যপ্রাচ্যে দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরান ও আমেরিকার মধ্যে ইউরেনিয়াম হস্তান্তর নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছিল যে, ইরান তাদের কাছে থাকা ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে হস্তান্তর করবে। তবে তেহরান এই তথ্য সরাসরি প্রত্যাখ্যান করায় পরমাণু অস্ত্র তৈরির আশঙ্কা এবং আঞ্চলিক কূটনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ইরানের বর্তমানে মজুদ করা ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সামরিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এই মজুদ ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করতে পারলে তা দিয়ে অন্তত ১০ থেকে ১৫টি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। ইরানের গোপন পারমাণবিক কর্মসূচি নিয়ে আমেরিকার দীর্ঘদিনের অভিযোগ এবং সংশ্লিষ্ট উত্তেজনার ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান যুদ্ধবিরতি সত্ত্বেও ইউরেনিয়াম মজুদ নিয়ে অমীমাংসিত এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *