ইলেকট্রিক গাড়ি চালকদের জন্য বিরাট সুখবর! দেশজুড়ে তৈরি হচ্ছে হাজার হাজার চার্জিং স্টেশন – এবেলা
July 22, 2026

এবেলা ডেস্কঃ
ইলেকট্রিক গাড়ি (EV) ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর দিল কেন্দ্রীয় সরকার। সংসদে জানানো হয়েছে, চালকদের চার্জ ফুরিয়ে যাওয়ার ভয় (রেঞ্জ অ্যাংজাইটি) দূর করতে দেশজুড়ে পরিকাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে। বর্তমানে দেশ জুড়ে ৫২,৭১৮টি পাবলিক ইভি চার্জিং স্টেশন চালু রয়েছে, যার মধ্যে ১৬,৫৬১টিতে মিলছে ফাস্ট চার্জারের সুবিধা।
খবরের মূল হাইলাইটস:
- বিশাল বরাদ্দ: ভারী শিল্প মন্ত্রক FAME-II প্রকল্পের অধীনে ৯১২.৫০ কোটি এবং ‘PM E-DRIVE’ প্রকল্পের অধীনে ২,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই অর্থ দিয়ে শহর ও হাইওয়েগুলিতে আরও নতুন চার্জিং স্টেশন গড়ে তোলা হবে।
- লাইসেন্স মুক্ত প্রক্রিয়া: চার্জিং স্টেশন তৈরির প্রক্রিয়াকে সম্পূর্ণ লাইসেন্স-মুক্ত করা হয়েছে, যাতে বেসরকারি উদ্যোগপতিরা সহজেই এই পরিকাঠামো গড়ে তুলতে পারেন।
- ভবিষ্যতের পরিকল্পনা: ‘PM E-DRIVE’ প্রকল্পের আওতায় প্রায় ২৮.৩০ লক্ষ ইলেকট্রিক যানকে সাহায্য করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। পাশাপাশি, ইভি গাড়ি বিক্রির ক্ষেত্রে যোগ্য সংস্থাগুলিকে ১৩% থেকে ১৮% পর্যন্ত আর্থিক উৎসাহ ভাতা (PLI) দেওয়া হচ্ছে।
