ইসরায়েলি হামলায় গুঁড়িয়ে গেল ইরানের দাপট, প্রাণ হারালেন আইআরজিসি মুখপাত্র আলি মোহম্মদ নাইনি – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের লেলিহান শিখা আরও ভয়াবহ রূপ নিল। Supreme \titleonly লিডার আয়াতুল্লাহ আলি খামেনেই এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হারানোর রেশ কাটতে না কাটতেই আবারও বড় ধাক্কা খেল ইরান। ইসরায়েলি বাহিনীর নিখুঁত লক্ষ্যভেদে এবার প্রাণ হারালেন ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অন্যতম প্রধান মুখ তথা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহম্মদ নাইনি। শুক্রবার ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
এর আগে বৃহস্পতিবার ইসমাইল খাতিবকে হত্যার ঘোষণা দেয় আইডিএফ। ২০২২-২৩ সালে মাহসা আমিনি প্রতিবাদ দমনে ইরানি নাগরিকদের ওপর নৃশংসতা চালানো এবং বিশ্বজুড়ে ইসরায়েলি ও মার্কিনদের ওপর সন্ত্রাসী হামলার ছক কষার মূল কারিগর ছিলেন এই খাতিব। শুধু তাই নয়, চলতি সপ্তাহেই ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং বাসিজ আধাসামরিক বাহিনীর প্রধান গোলামরেজা সুলেমানি।
পরপর শীর্ষ কর্মকর্তাদের মৃত্যুতে তেহরানের অন্দরে আতঙ্ক বাড়লেও ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি দাবি করেছেন, এই ধরনের মৃত্যুতে তাদের রাজনৈতিক কাঠামো ভেঙে পড়বে না। তার মতে, ইরান একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর দাঁড়িয়ে যেখানে কোনো একক ব্যক্তির অনুপস্থিতি বড় কোনো প্রভাব ফেলে না। তবে বাস্তব পরিস্থিতি বলছে ভিন্ন কথা; একের পর এক নক্ষত্রপতনে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে ইরানের সামরিক ও রাজনৈতিক শক্তি।

