লেটেস্ট নিউজ

ঈশান কিষাণের পর এবার কি শামির ভাগ্য খুলছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিপক্ষে ৯০ রানে ৮ উইকেট নিয়ে নির্বাচকদের কড়া বার্তা দিলেন মহম্মদ শামি। ফিটনেস নিয়ে হাজারো জল্পনার মাঝে শামির এই বিধ্বংসী ফর্ম কামব্যাকের পথ প্রশস্ত করছে।

সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করে ঈশান কিষাণ যেভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছিলেন, শামির ক্ষেত্রেও কি একই চিত্রনাট্য তৈরি হচ্ছে? নির্বাচক কমিটিতে আরপি সিং ও প্রজ্ঞান ওঝার অন্তর্ভুক্তি এই জল্পনাকে আরও উসকে দিয়েছে। ঈশানের প্রত্যাবর্তনে এই দুই প্রাক্তন ক্রিকেটারের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। এবার লাল বলের ক্রিকেটে শামিকে ফেরাতেও তাঁরা বড় ভূমিকা নিতে পারেন বলে মনে করা হচ্ছে।

সামনে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের উইকেটে শামির অভিজ্ঞতা ভারতের জন্য তুরুপের তাস হতে পারে। নির্বাচক প্রধান অজিত আগরকরের অধীনে থাকা নতুন প্যানেল এখন শামির ফিটনেস ও দীর্ঘ স্পেলে বোলিং করার ক্ষমতার ওপর কড়া নজর রাখছে। বাংলার হয়ে শামির ৩৬টি উইকেট শিকার সেই আস্থার জায়গাকেই মজবুত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *