উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ওপর তৃণমূল নেতার বর্বরোচিত হামলা! পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগে তুঙ্গে চাঞ্চল্য
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন এক পরীক্ষার্থীকে মাটিতে ফেলে মারধর ও পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা শেখ সাহাদ আলির বিরুদ্ধে। আক্রান্ত ছাত্র আস্তিক অধিকারীর বাবা দীপক অধিকারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, ২০-৩০ জনের এক দলবল নিয়ে ওই নেতা হঠাৎ দোকানে চড়াও হয়ে ভাঙচুর চালায় এবং বাধা দেওয়ায় ছাত্রটির ওপর অমানুষিক নির্যাতন চালায়।
এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে পৌঁছেছে। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র একে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করলেও, অভিযুক্ত তৃণমূল নেতা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। খণ্ডঘোষ থানার পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে পরীক্ষার্থীর নিরাপত্তা এবং অভিযুক্তের গ্রেপ্তারির দাবিতে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

