উচ্চমাধ্যমিকে পৌঁছানোর আগেই গায়েব ৭৩% পড়ুয়া! সংসদীয় কমিটির রিপোর্ট সামনে আসতেই দেশজুড়ে তোলপাড় – এবেলা

উচ্চমাধ্যমিকে পৌঁছানোর আগেই গায়েব ৭৩% পড়ুয়া! সংসদীয় কমিটির রিপোর্ট সামনে আসতেই দেশজুড়ে তোলপাড় – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটি অত্যন্ত উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে সংসদীয় এস্টিমেট কমিটির সাম্প্রতিক রিপোর্ট। রিপোর্টে প্রকাশ পেয়েছে, উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই দেশে প্রায় ৭৩ শতাংশ শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিচ্ছে। প্রাথমিক স্তর থেকে উচ্চতর শিক্ষার দিকে যত এগোনো যায়, ততই আশঙ্কাজনকভাবে কমে শিক্ষার্থী এবং স্কুলের সংখ্যা। ২০২৪-২৫ সালের তথ্যানুযায়ী, প্রাথমিকে ৬ কোটি ১৮ লক্ষের বেশি শিক্ষার্থী ভর্তি হলেও উচ্চমাধ্যমিক স্তরে তা কমে দাঁড়ায় মাত্র ১ কোটি ৬৪ লক্ষ। মূলত পর্যাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলের চরম অভাবই দেশের উচ্চতর স্কুলশিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এই ক্রমবর্ধমান স্কুলছুটের পেছনে দেশে অপর্যাপ্ত স্কুলের পাশাপাশি আর্থ-সামাজিক পরিস্থিতি, চাকরির অভাব এবং দিন দিন শিক্ষার খরচ বেড়ে যাওয়াকে দায়ী করা হয়েছে। এছাড়া, পাঠ্যক্রমে ঘনঘন পরিবর্তন, সঠিক সময়ে পাঠ্যবই না পাওয়া এবং বারাবার পরীক্ষার ধরন বদলানোর ফলে পরীক্ষার্থীরা চরম মানসিক চাপে ও বিভ্রান্তিতে পড়ছে। এস্টিমেট কমিটি উল্লেখ করেছে যে, উচ্চস্তরে স্কুলের সংখ্যা কমে যাওয়া এবং আসনের সংকট এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। তাই পড়ুয়াদের ড্রপআউট রোধ করতে ও নিরবচ্ছিন্ন শিক্ষার সুযোগ করে দিতে অবিলম্বে বহু প্রাথমিক স্কুলকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে উন্নীত করার জরুরি সুপারিশ জানিয়েছে কমিটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *