উত্তর সিকিমে প্রকৃতির তাণ্ডব! মাঝপথে আটকে শয়ে শয়ে পর্যটক, উদ্ধার অভিযানে নামল সেনা – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তর সিকিমের পাহাড়ি পথে নামল বিশাল ধস। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টির জেরে চুংথাং ও লাচেন সংযোগকারী রাস্তায় আটকে পড়েছেন প্রায় দুই শতাধিক পর্যটক। আটকে পড়া পর্যটকদের মধ্যে বড় অংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
পরিস্থিতি মোকাবিলায় দ্রুত আসরে নামে ভারতীয় সেনা এবং আইটিবিপি। দুর্গতদের উদ্ধার করে স্থানীয় গুরুদ্বার ও সেনা ক্যাম্পে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার সকাল থেকে বর্ডার রোডস অর্গানাইজেশন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ শুরু করলেও বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ধস নামার আশঙ্কা কাটছে না। আপাতত উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে বিশেষ সতর্কতা জারি করেছে মঙ্গন জেলা প্রশাসন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত লাচেন বা গুরুদংমার লেকের পথে যান চলাচলে নিয়ন্ত্রণ বজায় থাকবে। অধিক নিরাপত্তার স্বার্থে অনেক পর্যটকই সফর বাতিল করে গ্যাংটকে ফিরে আসছেন।

