উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির তাণ্ডব! – এবেলা

উত্তরবঙ্গে রেড অ্যালার্ট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির তাণ্ডব! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: রাজ্যে বৃষ্টির ধারা বজায় থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় তিলোত্তমা কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আবহাওয়া: কলকাতায় দিনভর আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় প্রায় ৮৯.০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। ৫ থেকে ৭ অগাস্টের মধ্যে শহরের পাশাপাশি বেশ কিছু জেলায় ফের দুর্যোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

উত্তরবঙ্গে রেড অ্যালার্ট ও ব্যাপক সতর্কতা: উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে:

  • রেড অ্যালার্ট: দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী থেকে অতি অতি ভারী (২০ সেমির বেশি) বৃষ্টিপাত হতে পারে।
  • অরেঞ্জ অ্যালার্ট: কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা।
  • ইয়েলো অ্যালার্ট: মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আপডেট: দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। এর পাশাপাশি প্রায় সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। টানা সাত দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *