লেটেস্ট নিউজ

উত্তরাখণ্ডে ধামাই ম্যাজিকের ৪ বছর পূর্ণ, দেবভূমির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

পুষ্কর সিং ধামির নেতৃত্বে উত্তরাখণ্ড সরকারের চার বছর পূর্তিতে বিশেষ বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রীকে পাঠানো শুভেচ্ছাবার্তায় মোদী জানান, দেবভূমি এখন উন্নয়ন ও সুশাসনের নতুন মডেল হয়ে উঠেছে। ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেললাইন থেকে শুরু করে চারধাম অল ওয়েদার রোড প্রকল্প— পরিকাঠামো উন্নয়নে পাহাড়ের ভোল বদলে দিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার। প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন সীমান্তবর্তী এলাকার যোগাযোগ ব্যবস্থা এবং শীতকালীন পর্যটন প্রসারের ওপর, যা স্থানীয় অর্থনীতি চাঙ্গা করার পাশাপাশি পাহাড়ি গ্রাম থেকে মানুষের চলে যাওয়া রুখতে বড় ভূমিকা নিচ্ছে। মোদীর বিশ্বাস, ডিজিটাল অগ্রগতি আর সবুজ উন্নয়নের হাত ধরে আগামী দিনে ‘উন্নত ভারতের’ সংকল্প পূরণে উত্তরাখণ্ড এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *