উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা: ঝরল বাবা ও দুই সন্তানের প্রাণ – এবেলা
এবেলা ডেস্কঃ
হাওড়ার উলুবেড়িয়ায় ১৬ নম্বর জাতীয় সড়কে এসআইআর শুনানিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন শেখ সিরাজ ও তাঁর দুই শিশু সন্তান। চারচাকা গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাইকটি একটি ট্রাকের পেছনে ধাক্কা মারলে এই বিপর্যয় ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং নিহতের স্ত্রী সামিনা বেগম গুরুতর আহত হন।
সাঁকরাইল থেকে বাগনান যাওয়ার পথে উলুবেড়িয়া চেকপোস্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক যান দুটিকে আটক করেছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সামিনা বেগম কলকাতায় চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

