উৎসবের মুখে সরকারি কর্মীদের বিরাট সুখবর, একধাক্কায় মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ৩৭%! – এবেলা

উৎসবের মুখে সরকারি কর্মীদের বিরাট সুখবর, একধাক্কায় মহার্ঘ ভাতা বেড়ে দাঁড়াল ৩৭%! – এবেলা

এবেলা ডেস্কঃ

উৎসবের মরসুমে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় সিদ্ধান্ত নিল কেরল সরকার। সরকারি কর্মীদের ২ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধি করায় তা ৩৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৩৭ শতাংশ। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পলিটেকনিকের কর্মী এবং স্বশাসিত সংস্থার পূর্ণকালীন অস্থায়ী কর্মীরা এই বর্ধিত ভাতা পাবেন। পুরোনো বেতন কাঠামোর কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে বৃদ্ধি করা হয়েছে মহার্ঘ ভাতা। অন্যদিকে, পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীদের জন্য বাড়ানো হয়েছে সমান হারে মহার্ঘ ত্রাণ (ডিআর)। চলতি অক্টোবর মাস থেকেই এই বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে।

অর্থ দপ্তর সূত্রে জানা গেছে, অক্টোবর মাসের বেতনের সঙ্গেই নতুন বর্ধিত ডিএ যুক্ত করা হবে। ফলে কর্মীরা আগামী নভেম্বর মাসের শুরুতেই হাতে পাবেন বাড়তি টাকা। পাশাপাশি পেনশনভোগীরাও নভেম্বর মাসের পেনশনের সাথে এই বর্ধিত সুবিধার সুবিধা ভোগ করবেন। নতুন এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীদের সার্বিক বেতন ও সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল। রাজ্য সরকারের অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, বিভিন্ন বোর্ড ও স্বশাসিত সংস্থাগুলোর ক্ষেত্রে তাদের নিজ নিজ পরিচালন পর্ষদের আর্থিক সামর্থ্য বিবেচনা করে এই নতুন হার কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য কোষাগারে অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হলেও সরকারের এই পদক্ষেপে কর্মীদের মুখে হাসি ফুটেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *