উৎসবের মুখেই চিনির চরম সংকট, নাগালের বাইরে যেতে চলেছে মিষ্টি ও অন্যান্য পানীয়ের দাম – এবেলা

উৎসবের মুখেই চিনির চরম সংকট, নাগালের বাইরে যেতে চলেছে মিষ্টি ও অন্যান্য পানীয়ের দাম – এবেলা

এবেলা ডেস্কঃ

সামনেই রাখিবন্ধন থেকে শুরু করে দুর্গা পুজো, দীপাবলি ও ভাইফোঁটার মতো টানা উৎসবের মরশুম। কিন্তু উৎসবের আগেই এক ধাক্কায় চিনির মূল্যবৃদ্ধি চরম চিন্তায় ফেলেছে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী মহলে। গত মাত্র ১২ দিনে কেজি প্রতি চিনির দাম একলাফে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে, যা প্রায় কুড়ি শতাংশের কাছাকাছি। বিশেষজ্ঞদের মতে, অনিয়মিত বর্ষার কারণে আখের ফলন মার খাওয়া এবং ইথানল তৈরিতে বিপুল পরিমাণ আখের রস ব্যবহার হওয়ায় চিনি কলগুলিতে যোগান তীব্রভাবে কমেছে। ফলে চাহিদার তুলনায় জোগান না থাকায় হু হু করে বাড়ছে চিনির বাজার দর।

এই আকাশছোঁয়া দামের প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে মিষ্টির বাজারে। মিষ্টির পাশাপাশি প্যাকেটজাত খাবার, কেক, বিস্কুট এবং বিভিন্ন কোমল পানীয়র দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে। ভারত যেখানে পূর্বে চিনি রপ্তানি করত, সেখানে ইথানল কারখানার ঊর্ধ্বমুখী চাহিদা এবং অভ্যন্তরীণ সংকটের কারণে এখন বিদেশ থেকে চিনি আমদানির কথা ভাবতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে না এলে আগামী উৎসবের মরশুমে চিনি ও মিষ্টির অতিরিক্ত দাম মধ্যবিত্তের পকেটে বড় সড় টান ফেলতে চলেছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *