লেটেস্ট নিউজ

এআই ঝড়ে ভারতীয় আইটি সেক্টরে ৫০ বিলিয়ন ডলারের ধস, ছাঁটাই আতঙ্কে কি বিপন্ন লাখো চাকরি – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২৫ সালের শুরুতেই বড়সড় ধাক্কার মুখে ভারতীয় আইটি সেক্টর। মাইক্রোসফট, গুগল এবং ইনফোসিসের মতো টেক জায়ান্টদের গণছাঁটাইয়ের আবহে আইটি কো ম্পা নিগুলোর বাজারমূল্য এক ধাক্কায় ৫০ বিলিয়ন ডলারের বেশি কমে গিয়েছে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি তবে অদূর ভবিষ্যতে আইটি কর্মীদের জায়গা পুরোপুরি দখল করে নেবে, এই প্রশ্নই এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। ন্যাসকমের (NASSCOM) সভাপতি রাজেশ নাম্বিয়ারের মতে, এআই প্রযুক্তি আইটি খাতের কাজের ধরনে আমূল পরিবর্তন আনতে চলেছে। বাজারের এই টালমাটাল পরিস্থিতি এবং প্রযুক্তির দ্রুত বিবর্তন আইটি পেশাদারদের মধ্যে প্রবল উদ্বেগ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *