লেটেস্ট নিউজ

এই দেশগুলোতে প্রকাশ্যে ঈদ পালনে জারি রয়েছে কঠোর নিষেধাজ্ঞা, অমান্য করলে হতে পারে জেল – এবেলা

এবেলা ডেস্কঃ

চীন, উত্তর কোরিয়া, মিয়ানমার ও ইরিত্রিয়ায় মুসলিমদের জন্য প্রকাশ্যে ঈদুল ফিতর উদযাপন অত্যন্ত কঠিন। শিনজিয়াংয়ে উইঘুরদের ধর্মীয় জমায়েতে কড়া নজরদারি চালায় চীন, অন্যদিকে উত্তর কোরিয়ায় জনসমক্ষে উৎসব পালন করলে মেলে কঠোরতম শাস্তি।

ধর্মীয় স্বাধীনতা খর্ব হওয়ায় এসব দেশে নামাজ বা উৎসব পালনে জেল ও জরিমানার বিধান রয়েছে। বিশেষ করে মিয়ানমারে রোহিঙ্গারা এবং ইরিত্রিয়ায় সরকারি অনুমোদনের অভাবে মুসলিমরা সামাজিক বৈষম্য ও আইনি জটিলতার শিকার হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *