লেটেস্ট নিউজ

এক বছরেই কোটিপতি ইউনূসের সম্পত্তি আরও বাড়ল! পকেটে ঠিক কত টাকা আছে প্রধান উপদেষ্টার? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: ক্ষমতার শীর্ষে থাকাকালীন সম্পদের পাহাড় গড়া কি তবে নিয়মে পরিণত হচ্ছে? প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তাঁর সহযোগীদের ব্যক্তিগত সম্পত্তির হিসাব জনসমক্ষে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। সরকারি তথ্যমতে, গত এক বছরে ইউনূসের সম্পদ বেড়েছে প্রায় দেড় কোটি টাকা। ২০২৪ সালে যা ছিল ১৪ কোটি টাকা ছাড়ানো, ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লক্ষ টাকায়।

এখন প্রশ্ন হলো, এই স্বচ্ছতা কি সাধারণ মানুষের প্রশাসনিক আস্থা ফেরাতে পারবে? প্রথমবারের মতো উপদেষ্টা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্পত্তির বিস্তারিত বিবরণ প্রকাশের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইছে অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মকর্তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হলে সাধারণ মানুষের নাগরিক অধিকার ও স্বচ্ছ প্রশাসন পাওয়ার পথ আরও সুগম হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *