এক বছরেই বন্ধ ৯১৫ স্কুল! রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি বড় বিপর্যয় আসছে? – এবেলা

এক বছরেই বন্ধ ৯১৫ স্কুল! রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি বড় বিপর্যয় আসছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থার এক চরম উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। মাত্র এক বছরের ব্যবধানে রাজ্য থেকে কার্যত গায়েব হয়ে গিয়েছে ৯১৫টি সরকারি বিদ্যালয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রাজ্যে সরকারি স্কুলের সংখ্যা যেখানে ৯৩ হাজার ৭১৫টি ছিল, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে তা কমে দাঁড়িয়েছে ৯২ হাজার ৮০০টিতে। পর্যাপ্ত শিক্ষক ও সুষ্ঠু পরিকাঠামোর অভাবে সরকারি বিদ্যালয়গুলির পঠনপাঠনের মান তলানিতে ঠেকেছে। এর ফলে সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের পড়ুয়াদের মধ্যেও সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলের প্রতি ঝোঁক মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে।

শুধু স্কুল বন্ধ হওয়াই নয়, শিক্ষা পরিকাঠামোর কঙ্কালসার রূপটি আরও স্পষ্ট হয়েছে প্রকট শিক্ষক সঙ্কটে। রাজ্যের প্রায় ১৯ হাজার সরকারি স্কুল বর্তমানে চলছে মাত্র একজন শিক্ষক দিয়ে। গত এক বছরে প্রায় ২ হাজার শিক্ষক অবসর নিলেও নতুন করে নিয়োগ না হওয়ায় শূন্যপদের সংখ্যা বেড়েই চলেছে। শিক্ষাবিদদের মতে, এই পরিস্থিতি রাজ্যের শিক্ষা ব্যবস্থার এক সামগ্রিক বিপর্যয়। পর্যাপ্ত শিক্ষক ও পরিকাঠামোর অভাবে সরকারি শিক্ষার এই করুণ দশা নিয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন অবিলম্বে নতুন নিয়োগের দাবি জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *