একই চেয়ারে তিন বছর? ভোটের মুখে সরকারি কর্তাদের বড়সড় রদবদল নিয়ে নবান্নে কী এল চিঠি! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই কি বড় ধাক্কা খেতে চলেছেন আপনার এলাকার পরিচিত আধিকারিকরা? হ্যাঁ, একই পদে তিন বছরের বেশি সময় ধরে কর্মরত বিডিও থেকে জেলাশাসক—সকলকে দ্রুত বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনকি পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও এই রদবদলের আওতাভুক্ত হতে চলেছেন।
এই নির্দেশের ফলে সাধারণ মানুষের প্রশাসনিক কাজে সাময়িক রদবদল আসতে পারে। তবে মনে রাখবেন, গত বিধানসভা ভোটে যে আধিকারিক যে জেলায় ছিলেন, এবার সেখানে তাঁর ঠাঁই হবে না। অন্যদিকে, ভোটার তালিকায় নাম বাদ পড়লে ঘাবড়াবেন না; সরাসরি জেলাশাসক বা সিইও দপ্তরে আবেদনের সুযোগ রাখছে কমিশন।

