লেটেস্ট নিউজ

একক লড়াইয়ের চ্যালেঞ্জ নিয়ে ময়দানে কংগ্রেস! ২৯৪ আসনেই চূড়ান্ত প্রার্থী তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

দিল্লিতে রাহুল-খাড়গের উপস্থিতিতে হাইভোল্টেজ বৈঠক শেষে সবুজ সংকেত। ২৫০০ আবেদনকারীর মধ্যে কাদের কপালে জুটল টিকিট? জানা যাচ্ছে, আটটি আসন বাদে বাকি সব নাম চূড়ান্ত করে ফেলেছে হাইকমান্ড। অধীর চৌধুরী থেকে শুরু করে প্রাক্তন বিধায়ক এবং লড়াকু মুখদের ওপরই ভরসা রাখছে হাত শিবির। তৃণমূল, বিজেপি ও বামেরা প্রচারে নেমে পড়লেও প্রার্থী ঘোষণায় কিছুটা দেরি করেছে কংগ্রেস। তবে এবার সেই আক্ষেপ মিটিয়ে কাল থেকেই বাংলায় ঝোড়ো প্রচারে নামছেন প্রদেশ নেতারা। আগামী মাসেই রাহুল-প্রিয়াঙ্কার হাইপ্রোফাইল সফরের প্রস্তুতি শুরু হয়েছে। ঘরের লড়াইয়ে নিজেদের শক্তি প্রমাণে মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের মতো দুর্গগুলোতে বিশেষ কৌশল নিয়েছে দল। আজ রাতেই তালিকা প্রকাশ হতে পারে, আর রবিবার থেকেই প্রার্থীরা নামবেন সরাসরি মানুষের দরবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *