একধাক্কায় অনেকটা সস্তা হলো সোনা, আকাশছোঁয়া রুপোর দাম – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যবিত্তের জন্য বড় খবর। আজ বাজার খুলতেই বড়সড় পতন লক্ষ্য করা গেল সোনার দামে। আপনি যদি বিয়ের মরসুমের আগে গয়না কেনার পরিকল্পনা করে থাকেন, তবে আজকের দর আপনার মুখে হাসি ফোটাবে। গত কয়েকদিনের উর্ধ্বমুখী গ্রাফের পর আজ একধাক্কায় অনেকটাই কমেছে হলুদ ধাতুর দাম।
বাজারের সর্বশেষ আপডেট অনুযায়ী, আজ ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১,৬৯,৮০০ টাকা। যা গতকালের তুলনায় ৩,২৯০ টাকা কম। একইভাবে পাল্লা দিয়ে কমেছে ২২ ক্যারেট গয়না সোনার দামও। আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১,৫৫,৬৫০ টাকা, যা গতদিন থেকে ৩,০০০ টাকা সস্তা। যারা বিনিয়োগের জন্য ১৮ ক্যারেট সোনা পছন্দ করেন, তাদের জন্য দাম কমেছে ২,৪৬০ টাকা। আজ ১৮ ক্যারেট ১০ গ্রাম সোনার বাজার মূল্য ১,২৭,৩৫০ টাকা।
তবে সোনার দাম কমলেও রুপোর বাজারে রীতিমতো আগুন লেগেছে। গতকালের তুলনায় কেজি প্রতি রুপোর দাম একলাফে ৩৫,০০০ টাকা বেড়ে গিয়েছে। আজ ১ কেজি রুপো কিনতে খরচ করতে হবে ৩,৩০,০০০ টাকা। ফলে সোনা কিনতে স্বস্তি মিললেও রুপো কিনতে গেলে বেশ ভালোই পকেট গাম করতে হবে সাধারণ মানুষকে।

