একবার চার্জে ৭৯২ কিমি! ভারতের বাজারে চমক দিচ্ছে মার্সিডিজ সিএলএ ইলেকট্রিক – এবেলা
এবেলা ডেস্কঃ
মার্সিডিজ-বেঞ্জ ভারতে তাদের নতুন সিএলএ ইলেকট্রিক সেডান লঞ্চ করেছে, যার প্রি-বুকিং শুরু হচ্ছে আগামী ১০ মার্চ থেকে। অত্যাধুনিক এমএমএ প্ল্যাটফর্মে তৈরি এই বিলাসবহুল গাড়িটি এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে বাজারে মিলবে। ৮৫kWh ব্যাটারি প্যাক সমৃদ্ধ এই গাড়িটি ২৬৮bhp শক্তি উৎপাদনে সক্ষম এবং এক চার্জে রেকর্ড ৭৯২ কিলোমিটার পর্যন্ত পথ চলতে পারে।
প্রযুক্তিগত দিক থেকে গাড়িটি অত্যন্ত শক্তিশালী। এটি মাত্র ৬.৭ সেকেন্ডে ০-১০০ কিমি/ঘণ্টা গতিবেগ স্পর্শ করতে পারে। এর ২৪০kW ডিসি ফাস্ট চার্জিং সুবিধা মাত্র ২০ মিনিটের চার্জে ৪০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। সুরক্ষার জন্য এতে রয়েছে লেভেল ২ এডাস (ADAS) প্রযুক্তি।
ডিজাইনের ক্ষেত্রে এতে ১৮-ইঞ্চি অ্যালয় হুইল এবং তারা-আকৃতির এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে। ভেতরে থাকছে ১৪-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম ও প্যানোরামিক সানরুফ। সব মিলিয়ে আধুনিক ফিচার ও দুর্দান্ত পারফরম্যান্সের মেলবন্ধনে এটি বৈদ্যুতিক গাড়ির বাজারে নতুন মাইলফলক হতে চলেছে।

