লেটেস্ট নিউজ

‘একমাসের অপেক্ষা, তৃণমূলই ফিরছে’, ডেবরা থেকে হুঙ্কার মমতার – এবেলা

এবেলা ডেস্কঃ

বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডেবরা বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভা থেকে তৃণমূল Supreme \titleonlyো আত্মবিশ্বাসের সঙ্গে ঘোষণা করেন, একমাস পরেই রাজ্যে ফের তৃণমূল সরকার গড়ছে। উন্নয়নের ধারা বজায় রাখতে জোড়াফুল শিবিরকেই একমাত্র বিকল্প হিসেবে তুলে ধরেন তিনি।

বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লির জমিদাররা আমার ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করলেও লাভ হবে না। তৃণমূলই আসছে।” মানুষের খাদ্যাভ্যাস নিয়ে রাজনীতির নিন্দা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ কী খাবে তা নিয়ে কেন হস্তক্ষেপ করা হচ্ছে? গেরুয়া শিবিরকে ‘অ্যান্টি উওমেন’ এবং ‘বকধার্মিক’ আখ্যা দিয়ে মমতা অভিযোগ করেন, তারা ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করছে এবং মনীষীদের অপমান করছে।

ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপিকেও এদিন একহাত নেন তৃণমূল নেত্রী। প্রায় ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম কাটার ষড়যন্ত্র হয়েছে দাবি করে তিনি দলীয় কর্মীদের সতর্ক থাকতে বলেন। আদিবাসী, হিন্দু, মুসলিম—সব জাতি-ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়ে মমতা স্পষ্ট জানান, নবীন-প্রবীণের মেলবন্ধনে ঐক্যের বাংলা গড়তে তৃণমূলই সরকারে ফিরছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *