একমাসের বিরতির পর ফের যুদ্ধের আগুন! আমেরিকা-ইরান সংঘর্ষে হতাহতের দাবি দু’পক্ষের – এবেলা

একমাসের বিরতির পর ফের যুদ্ধের আগুন! আমেরিকা-ইরান সংঘর্ষে হতাহতের দাবি দু’পক্ষের – এবেলা

এবেলা ডেস্কঃ

নতুন করে ভয়াবহ সংঘর্ষে জড়াল আমেরিকা ও ইরান। রবিবার গভীর রাতে হরমুজ প্রণালী লাগোয়া ইরানের লারাক দ্বীপে রকেট হামলা চালায় মার্কিন বাহিনী। এর তীব্র প্রতিক্রিয়া হিসেবে জর্ডনে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। জুলাই মাসের শেষের পর থেকে দুপক্ষের মধ্যে চলা তুলনামূলক শান্ত পরিস্থিতি এই আকস্মিক হামলায় এক নিমিষে বদলে গেছে। লারাক দ্বীপের কৌশলগত নিয়ন্ত্রণ ও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের একচ্ছত্র আধিপত্য বিস্তার করতেই মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিযান পরিচালনা করেছে বলে জানা গেছে।

এই রক্তক্ষয়ী পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষেই বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করা হয়েছে। আইআরজিসির দাবি, তাদের জর্ডনভিত্তিক আক্রমণে মার্কিন ঘাঁতিগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং একে আগ্রাসী শক্তির উপযুক্ত শাস্তি হিসেবে অভিহিত করা হয়েছে। অপরদিকে, জর্ডান সেনা দাবি করেছে যে তারা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে সফলভাবে ধ্বংস করে দিয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে মার্কিন পরিকল্পনা এবং ইরানের চরম হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *