লেটেস্ট নিউজ

এখন ফেসবুক ইনস্টাগ্রাম রিলস থেকেই সরাসরি ঝরবে টাকা – এবেলা

এবেলা ডেস্কঃ

মেটা তাদের প্ল্যাটফর্মে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন দিগন্ত খুলে দিল। ফেসবুক ও ইনস্টাগ্রামকে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং একটি শক্তিশালী ‘ই-কমার্স হাব’ হিসেবে গড়ে তুলতে ‘ফেसबुक অ্যাফিলিয়েট পার্টনারশিপ’ প্রোগ্রাম চালু করেছে কো ম্পা নিটি। এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের রিলস এবং পোস্টের মাধ্যমে সরাসরি কমিশন উপার্জনের সুযোগ পাবেন।

কীভাবে কাজ করবে এই নতুন মডেল

আগে কোনো পণ্যের প্রচারের জন্য ক্রিয়েটরদের ‘লিংক ইন বায়ো’ বা কমেন্ট সেকশনের ওপর নির্ভর করতে হতো। এখন সেই ঝক্কি কমিয়ে মেটা নিয়ে এসেছে নতুন কিছু সুবিধা:

  • সরাসরি প্রোডাক্ট ট্যাগিং: ক্রিয়েটররা তাদের রিলস বা ফটো পোস্টে সরাসরি পণ্যের ট্যাগ বসাতে পারবেন।
  • ক্লিকেবল ব্যানার: পোস্টের ওপর একটি স্পষ্ট এবং ক্লিকেবল ব্যানার দেখা যাবে।
  • ইনস্ট্যান্ট রিডাইরেক্ট: ভিউয়াররা ওই ট্যাগ বা ব্যানারে ক্লিক করলে সরাসরি পার্টনার ওয়েবসাইট (যেমন অ্যামাজন) এ পৌঁছে যাবেন।
  • কমিশন ভিত্তিক আয়: লিঙ্কের মাধ্যমে কেনাকাটা সম্পন্ন হলে তার একটি নির্দিষ্ট অংশ বা কমিশন সরাসরি ক্রিয়েটরের অ্যাকাউন্টে জমা হবে।

এআই এবং ই-কমার্সের মেলবন্ধন

‘Shoptalk 2026’ কনফারেন্সে মেটা স্পষ্ট করেছে যে, তাদের মূল লক্ষ্য হলো ক্রিয়েটর মনিটাইজেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে (AI) কাজে লাগিয়ে ইন-অ্যাপ শপিং অভিজ্ঞতাকে উন্নত করা। আপাতত এই ফিচারটি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যামাজন এবং দক্ষিণ-পূর্ব এশিয়া ও ব্রাজিলে ‘শোপি’ (Shopee)-র সাথে পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে।

ভারতে কবে আসবে এই ফিচার

বর্তমানে ভারতে এই ফিচারটি চালু না হলেও মেটা ইঙ্গিত দিয়েছে যে, দ্রুতই আরও বেশি দেশ এবং স্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্মের সাথে তারা অংশীদারিত্ব বাড়াবে। ভারতে বিপুল সংখ্যক ইনফ্লুয়েন্সার ও ক্রিয়েটর থাকায় খুব শীঘ্রই এখানেও এই সুবিধা চালু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *