এখনই একটা চড় মারব? মন্দিরের সামনে চুপিচুপি তরুণীর শরীরের ছবি জুম করে তুলছিলেন বৃদ্ধ, এই ঘটনায় চরম উত্তেজনা – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজস্থানের মাউন্ট আবুর দিলওয়ারা জৈন মন্দিরের সামনে এক তরুণীর আপত্তিকর ছবি তোলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। অভিযোগ উঠেছে, মন্দিরের বাইরে অপেক্ষারত ওই তরুণীর পায়ের ছবি জুম করে নিজের ফোনে বন্দি করছিলেন এক বৃদ্ধ। বিষয়টি নজরে আসতেই ওই মহিলা বৃদ্ধের ফোন তল্লাশি করেন এবং গ্যালারিতে নিজের ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েন। এই ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে তরুণীকে ওই ব্যক্তির আচরণের তীব্র প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে।
ভিডিওটিতে দেখা যায়, অভিযুক্ত বৃদ্ধ তড়িঘড়ি ফোন থেকে ছবিগুলো মুছে ফেলে অপরাধ অস্বীকার করার চেষ্টা করছেন। এতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে এবং ক্ষুব্ধ তরুণী তাকে প্রকাশ্যেই কড়া ভাষায় তিরস্কার করেন। মন্দিরের মতো পবিত্র স্থানের সামনে এমন অশালীন আচরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তরুণী ওই ব্যক্তিকে ‘অভদ্র’ বলে সম্বোধন করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিলেও শেষ পর্যন্ত তাকে ধমক দিয়ে ছেড়ে দেন।

