এটিএমের বোতাম কেন লোহা দিয়ে তৈরি? নেপথ্যে লুকিয়ে সাইবার সুরক্ষার গোপন রহস্য! – এবেলা

এটিএমের বোতাম কেন লোহা দিয়ে তৈরি? নেপথ্যে লুকিয়ে সাইবার সুরক্ষার গোপন রহস্য! – এবেলা

এবেলা ডেস্কঃ

ইউপিআই-এর (UPI) দ্রুত জনপ্রিয়তার যুগে ক্যাশ টাকা তোলার প্রবণতা কিছুটা কমলেও, জরুরি প্রয়োজনে এটিএম আজও মানুষের অন্যতম মূল ভরসা। কার্ড পাঞ্চ করে টাকা তোলার সময় অনেকেই খেয়াল করেছেন—এটিএম মেশিনের কিপ্যাড বা বোতামগুলো প্লাস্টিকের বদলে লোহা বা মেটাল দিয়ে তৈরি। খরচ অনেক কম হওয়া সত্ত্বেও ব্যাংকগুলো কেন প্লাস্টিকের বদলে মেটালের কিপ্যাড ব্যবহার করে? এর পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ সাইবার নিরাপত্তা ও নিরাপত্তার কারিগরি কারণ।

১. সাইবার সুরক্ষা ও থার্মাল স্ক্যাম রোধ: মেটালিক কিপ্যাড ব্যবহারের সবচেয়ে বড় কারণ হলো ‘থার্মাল স্ক্যানিং’ বা তাপভিত্তিক প্রতারণা ঠেকানো। প্লাস্টিকের বোতামে পিন (PIN) টাইপ করলে মানুষের আঙুলের উত্তাপ সেই বোতামে কিছু সময়ের জন্য থেকে যায়। দুষ্কৃতীরা বিশেষ থার্মাল ক্যামেরা বা হিট ডিটেক্টর দিয়ে খুব সহজেই বুঝে নিতে পারে ঠিক কোন কোন বোতাম চেপে পাসওয়ার্ড দেওয়া হয়েছিল। কিন্তু মেটালিক কিপ্যাড তাপ ধরে রাখতে পারে না; ফলে থার্মাল ক্যামেরা দিয়েও পিন চুরি করা আসাম্ভব হয়ে পড়ে।

২. দীর্ঘস্থায়িত্ব ও অগ্নিনিরোধক সুরক্ষা: প্রতিদিন হাজার হাজার মানুষ এটিএম মেশিন ব্যবহার করেন। মেটালের কিপ্যাড শক্ত ও অত্যন্ত টেকসই হওয়ায় এটি সহজে ক্ষয়ে যায় না বা নষ্ট হয় না। পাশাপাশি এতে মরচে ধরে না। এছাড়া কোনো দুষ্কৃতী এটিএমে আগুন লাগানোর বা ভাঙচুর করার চেষ্টা করলেও মেটালিক কিপ্যাড অক্ষত থাকে, যা ব্যাংকের ডেটা ও সার্বিক নিরাপত্তাকে সুনিশ্চিত করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *