এনআরএসে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবিতে বড় পদক্ষেপ, গঠন করা হলো বিশেষ তদন্ত কমিটি! – এবেলা

এনআরএসে নার্সের রহস্যমৃত্যু: পরিবারের দাবিতে বড় পদক্ষেপ, গঠন করা হলো বিশেষ তদন্ত কমিটি! – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা নীলরতন সরকার (এনআরএস) মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে এক নার্সের অবচেতন দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তড়িঘড়ি চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। ঘটনার খবর পেয়েই হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। মৃতার স্বামী ও পরিবারের দাবি মেনে কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার পেছনে আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে এখনই কোনো অনুমানে যেতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ফরেন্সিক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে এনআরএস হাসপাতাল ও স্বাস্থ্যদপ্তরের যৌথ উদ্যোগে একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। এনআরএসের ফরেন্সিক বিভাগের প্রধান, এমএসভিপি, নার্সিং সুপারিনটেনডেন্টসহ একাধিক বিভাগীয় প্রধানদের সমন্বয়ে গঠিত এই কমিটি আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল সিজ করেছে এবং শৌচালয় থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়ায় মৃতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *