এবার ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ – এবেলা
এবেলা ডেস্কঃ
ফুটবল বিশ্বকাপের দর্শক সংখ্যা ও উন্মাদনা বৃদ্ধিতে ফিফা এবং ইউটিউব বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়েছে। নতুন এই পরিকল্পনা অনুযায়ী প্রতিটি ম্যাচের প্রথম ১০ মিনিট ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে এবং মূল ব্রডকাস্টের প্রতি আগ্রহ বাড়াতেই ফিফার এই কৌশল। এছাড়া কিছু নির্দিষ্ট ম্যাচ সম্পূর্ণ দেখার সুযোগও থাকবে এই প্ল্যাটফর্মে।
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতে এবং ব্যবসার প্রসার ঘটাতে ইউটিউব ক্রিয়েটরদেরও বিশেষ অ্যাক্সেস দেবে ফিফা। ডিজিটাল মাধ্যমে দর্শকদের সম্পৃক্ততা বাড়াতে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ফিফার এই উদ্যোগ ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।

