এবার কনটেন্ট ক্রিয়েটরদের পকেটে আসবে মোটা টাকা, কেন্দ্রের কড়া নির্দেশ – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক
ডিজিটাল দুনিয়ায় এবার বড়সড় আয়ের দিশা পেতে চলেছেন দেশের কয়েক লক্ষ কনটেন্ট ক্রিয়েটর। কনটেন্ট ক্রিয়েশনকে কেবল শখ নয়, বরং একটি স্থায়ী পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে একগুচ্ছ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইউটিউব, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, আয়ের একটি নির্দিষ্ট অংশ সরাসরি ক্রিয়েটরদের হাতে তুলে দিতে হবে।
ক্রিয়েটরদের দক্ষতা বৃদ্ধিতেও সরকার পিছুপা হচ্ছে না। দেশের অন্তত ১৫ হাজার স্কুল এবং ৫০০টি কলেজে অত্যাধুনিক ল্যাব তৈরির পরিকল্পনা করা হয়েছে। এই পুরো প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ২৫০ কোটি টাকা। যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতেই মোদী সরকারের এই মাস্টারস্ট্রোক।
সরকারের এই নির্দেশের ফলে যারা ভিডিও বা ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়তে চাইছেন, তাদের আর্থিক নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে। কর্মসংস্থানের প্রচলিত সংজ্ঞার বাইরে বেরিয়ে ইউটিউব বা ফেসবুকের মতো মাধ্যমগুলো থেকে নিয়মিত আয়ের পথ সুগম করাই এখন কেন্দ্রের মূল লক্ষ্য।

