লেটেস্ট নিউজ

এবার লক্ষ্য মেট্রো চ্যানেল! ভোটারদের অধিকার রক্ষায় ফের রাজপথে নামছেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: ‘নাগরিকদের ভোটাধিকার, এই আমাদের অঙ্গীকার’—এই রণধ্বনিকে সঙ্গী করেই ফের ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনায় বসতে চলেছেন তৃণমূল Supreme \titleonlyো মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ মার্চ, শুক্রবার দুপুর ২টো থেকে শুরু হবে এই প্রতিবাদী কর্মসূচি। মূলত বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মানুষের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধেই এই হুঙ্কার।

রবিবার এই মেগা কর্মসূচির কথা ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে মেট্রো চ্যানেলের ঐতিহাসিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় একদা অনশন করেছিলেন, সেখান থেকেই এবার গণতন্ত্র রক্ষার লড়াই শুরু হবে। সেদিন ওই মঞ্চ থেকেই পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করে দেবেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল সূত্রের খবর, কলকাতা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীদের এই ধরনা কর্মসূচিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাকি জেলার কর্মীদের নিজ নিজ এলাকায় থেকে এসআইআর প্রক্রিয়ার ওপর কড়া নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই সরব হয়েছেন মমতা। দিল্লির নির্বাচন কমিশন থেকে শুরু করে Supreme \titleonly কোর্ট—সর্বত্রই তিনি সাধারণ মানুষের অধিকারের সপক্ষে সওয়াল করেছেন। এবার চূড়ান্ত তালিকা প্রকাশের পর সরাসরি রাজপথে নেমে আন্দোলনের মেজাজে ‘অগ্নিকন্যা’।

অন্যদিকে, ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে বিজেপির দাবিকে নস্যাৎ করেছেন অভিষেক। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের ব্যবধান এবার আরও বাড়বে। তাঁর দাবি, ভবানীপুরে যদি দেড় লক্ষ ভোট পড়ে, তবে তার মধ্যে অন্তত এক লক্ষ ভোট পাবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *