লেটেস্ট নিউজ

এমিরেটসে কিউয়ি দাপট: ভারতের হার – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫০ রানে হারল ভারত। সিরিজ আগেই নিশ্চিত হওয়ায় শ্রেয়স আইয়ারকে বিশ্রাম দিয়ে বোলিং শক্তি বাড়ালেও হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হলো। প্রথমে ব্যাট করে কনওয়ে ও সেইফার্টের ব্যাটে ২১০ রান তোলে কিউয়িরা। কুলদীপ ও অর্শদীপ দুটি করে উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। অধিনায়ক সূর্যকুমার ও অভিষেক শর্মা দ্রুত ফিরলে চাপে পড়ে দল। তবে রিঙ্কু সিংয়ের ৩৯ এবং শিবম দুবের বিধ্বংসী ৬৫ রান আশা জাগিয়েছিল। শেষ পর্যন্ত ১৬৫ রানে অলআউট হয়ে ভারতের জয়যাত্রা থামলেও বিশ্বকাপের আগে দুবের ব্যাটিং স্বস্তি দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *