লেটেস্ট নিউজ

এমিরেটসে ‘ভরাডুবি’, পুলিশি বাধা পেরিয়ে রণংদেহি শুভেন্দু! – এবেলা

এবেলা ডেস্কঃ

নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রশাসনের পক্ষ থেকে ১৬৩ ধারা জারি করা হলেও বিজেপি বিধায়কদের নিয়ে সেখানে পৌঁছান তিনি। একে পুলিশের ‘দলদাস’ আচরণ ও বিরোধীদের প্রতি বৈষম্যমূলক পদক্ষেপ হিসেবে কড়া সমালোচনা করেন তিনি।

শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের একাধিক মন্ত্রী ও নেতা ঘটনাস্থল পরিদর্শন করলেও কোনো বাধা দেওয়া হয়নি। অথচ বিজেপি প্রতিনিধি দল আসতেই আইনের কড়াকড়ি শুরু হয়েছে। মন্ত্রী পদমর্যাদার হওয়া সত্ত্বেও এই প্রতিবন্ধকতাকে অন্যায্য দাবি করে তিনি মৃতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *